সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রবিবার (১৫ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতে আমির আর ৮টায় নাহিদের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। বিএনপির মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।
মিডিয়া উইং থেকে জানানো হয়, বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আজ থেকে শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় এনসিপির আহŸায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।
সকাল নিউজ/এমএম

