ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ-৪ আসনে ৭৬,৯০৭ ভোটের ব্যবধানের জিতেছেন এই বীর মুক্তিযোদ্ধা।
অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ভোট পেয়েছেন ১,৩২,৫৫৩টি। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ প্রার্থী পেয়েছেন ৫৫,৬৪৬টি।
এই আসনে মোট ভোটার ৪০৮৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১১১৮২ জন, নারী ভোটার ১৯৭১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল নিউজ/এসএফ

