ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান।
তিনি জানান, ঢাকা-১৫ আসনে জামায়াত আমির বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১৯২০। অর্থ্যাৎ, এই আসনে জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল নিউজ/এসএফ

