বিভিন্ন কেন্দ্র থেকে গণনা শেষে আসা শুরু হয়েছে প্রাপ্ত ভোটের ফলাফল। এরই মধ্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে হাসনাতের নিজ কেন্দ্রে ট্রাকের ভোট শূন্য এমনকি মন্জু মুন্সীর কেন্দ্রেও বিজয় হয়েছে শাপলা কলির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শেষে কেন্দ্রে ভোট গণনার ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। ফলাফলে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহ’র নিজ কেন্দ্র গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ৩০৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, একই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ট্রাক প্রতীকের জসিম উদ্দিন পেয়েছেন ০ ভোট।
অপর দিকে, ঋণ খেলাপির অভিযোগে প্রার্থীতা বাতিল যাওয়া সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর গুনাইঘর উঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ওই কেন্দ্রে শাপলা কলি প্রতীকে হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১৩৫৩ ভোট এবং বিএনপি সমর্থিত গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৭৮৩ ভোট।
এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, সংসদীয় আসনের ১১৬ টি কেন্দ্রের মধ্যে ৮৫ টি কেন্দ্রের ফলাফল এ পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছেছে যার সবকটি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়ে লক্ষাধিক ভোট পেয়ে এগিয়ে আছেন হাসনাত আব্দুল্লাহ।
সকাল নিউজ/এসএফ

