যে দল স্বাধীনতাকে বিশ্বাস করে না, বাংলাদেশের মানুষ কোনদিন সেই দলকে সমর্থন করবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিয়ামত হতে পারে? তাদের হাতে দেশের দায়িত্ব কিভাবে দিতে পারে?’

নির্বাচনী প্রচারণের অংশ হিসেবে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড়-২ আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এরকম প্রাসঙ্গিক এই নির্বাচনটি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তে উপর নির্ভর করে। আপনি কি অতীতে ফিরে যাবেন নাকি সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি কি সেই স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন নাকি স্বাধীনতার পক্ষে যারা সামনের দিকে যায় তাদের পক্ষে থাকবেন।’

তিনি বলেন, ‘একমাত্র বিএনপিই পারে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে। একইসাথে মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশ সামনের দিকে এগিয়ে নিতে। জামায়াতে ইসলামীর সেই অভিজ্ঞতা কোনদিন ছিল না এবং ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, আমরা যদি মানুষকে রক্ষা করতে চাই এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

এর আগে ফখরুল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানেন, এই দলটির রগকাটা অভ্যাস আছে। আমরা জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদেরকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।’

একই সাথে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে এবং পঞ্চগড়-২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে ভোট চান তিনি। জনসভায় এসময় পঞ্চগড়-২ আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version