দেশে কোন বেকার থাকবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ধানের শীষকে মানুষের, গণতন্ত্রের মার্কা। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দিবেন।’

তিনি বলেন, ‘দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেয়ার কথা জানিয়ে ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপি এই জ্যেষ্ঠ নেতা।’

শনিবার (৭ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, ‘১২ই ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে।’

এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপুসহ আরও অনেকে।

এদিকে শনিবার সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমদ। গণসংযোগে তিনি একটি পথসভায় যোগ দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের সব ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। দল যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। এ দলের গণতান্ত্রিক ইতিহাস আছে। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই গণতন্ত্র রক্ষা করেছে বিএনপি।

এসময় এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী জয়নাল আবেদীনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারেই প্রথমবারের মতো পিতার জন্য নির্বাচনী মঞ্চে আসলেন সালাহউদ্দিন পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ। এসময় সকলের কাছে দোয়া ও পিতার জন্য ভোট চান তিনি। এতে উপস্থিত জনতা সাঈদ ইব্রাহিম আহমদকে শুভেচ্ছা জানান।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version