২৫ জানুয়ারি কক্সবাজারে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী পদযাত্রা কার্যক্রম শুরু হয় জানিয়ে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, ‘আমরা ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি।

তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই সারা দেশে এই পদযাত্রা কর্মসূচি চলছে। আজ আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে পঞ্চগড়ে অবস্থান করছি।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে ভোটের গাড়িতে যাত্রাকালে তিনি এসব কথা বলেন।

এসময় আসিফ আরও বলেন, পঞ্চগড়-১ আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে ১১ দলীয় জোটের প্রার্থী আমাদের সবার প্রিয় সারজিস আলম। জোটের নেতাকর্মী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। এই এলাকায় আমরা সারজিস আলমের শাপলা কলি প্রতীকে ভোট চাইবো এবং সাধারণ মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইকবাল হোসাইনসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন নেতাকর্মী। পরে সন্ধ্যায় তারা জেলার সদর উপজেলার গোয়ালঝাড় এলাকায় এক জনসভায় অংশ নেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version