২০২৩ সালের জন্য চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চু। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। সেরা পরিচালক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতা ও ‘সাঁতাও’ অভিনেত্রী আইনুন পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।
এ ছাড়া অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন), সেরা অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে আশীষ খন্দকার, সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম, সেরা শিশুশিল্পী মো. লিয়ন।
সেরা গায়ক বালাম (প্রিয়তমা), প্রিয়তমা; সেরা গায়িকা অবন্তী সিঁথি (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো), সুড়ঙ্গ; সেরা গীতিকার সোমেশ্বর অলি (ইশ্বর), প্রিয়তমা; সেরা সুরকার প্রিন্স মাহমুদ (ইশ্বর), প্রিয়তমা।
সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা), সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ), সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)।
সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), একই সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার ও সেরা পোশাক ও সাজ-সজ্জা শিল্পী বিথী আফরিন, সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও)। সেরা মেকআপম্যান সবুজ (প্রিয়তমা), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈতালী সমদ্দার নির্মিত মরিয়ম, সেরা প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী নির্মিত ‘লীলাবতি নাগ: দ্য রেবেল’।
সকাল নিউজ/এসএফ


