বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সমন্বয় করে নির্ধারণ করা এ দামে বিক্রি হবে স্বর্ণ।

শুক্রবারের দামের অস্থিরতা আবারও মনে করিয়ে দিয়েছে- স্বর্ণ যেমন দ্রুত বাড়তে পারে, তেমনি সব পণ্যের মতোই এর দাম দ্রুত কমেও যেতে পারে।

সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামের উত্থানে বড় ভূমিকা রেখেছে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা। এমা ওয়ালের ভাষায়, বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণকে তাদের পছন্দের রিজার্ভ সম্পদ হিসেবে দেখছে, কারণ এটি তাদের যুক্তরাষ্ট্রের নীতির ওপর নির্ভরতা থেকে কিছুটা মুক্ত রাখে।

রাশিয়ার ডলার সম্পদ জব্দের উদাহরণ অনেক দেশকে নিরপেক্ষ রিজার্ভ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে উদ্বুদ্ধ করেছে। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ ক্রেতা। সেখানে গহনা কেনার পাশাপাশি বিনিয়োগ হিসেবেও স্বর্ণের চাহিদা রয়েছে।

ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। এর পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপও বাজারে অস্থিরতা তৈরি করেছে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়েছে এবং এর ফলে মার্কিন ডলারের ওপর আস্থা কমেছে, এটিও একটি বড় কারণ।

হঠাৎ করেই গতকাল ৩০ জানুয়ারি স্বর্ণের দাম কিছুটা কমার পেছনেও স্পষ্ট কারণ রয়েছে। বাজারে আশঙ্কা ছিল, ট্রাম্প এমন একজন ফেড চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন যিনি সুদের হার কমানোর দাবিতে নতি স্বীকার করবেন। এতে ডলার দুর্বল হবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে—যা সাধারণত স্বর্ণের দামের পক্ষে যায়।

কিন্তু যখন খবর আসে যে ট্রাম্প তুলনামূলকভাবে ‘কঠোর’ হিসেবে পরিচিত কেভিন ওয়ার্শকে ফেড চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে পারেন, তখন স্বর্ণের দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ কিছুটা কমে যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার এক পর্যায়ে স্বর্ণের দাম ৫ হাজার ডলারের নিচেও নেমে আসে।

তবে বিশ্লেষকদের মতে, দাম কমলেও স্বর্ণ এখনো এক বছর আগের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। চলমান যুদ্ধ, শুল্কনীতি ও নতুন শুল্কের হুমকি এবং বৈশ্বিক অনিশ্চয়তা স্বর্ণ ও রুপাকে এখনও বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় ‘নিরাপদ আশ্রয়’ হিসেবেই ধরে রেখেছে। তথ্যসূত্র: বিবিসি।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version