জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তাদের ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে নারীদের হেনস্তা করছে এবং ভিন্ন মতাদর্শীদের বিরুদ্ধে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর মাধ্যমে ভিন্নমত দমন এবং একটি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দেশের ইতিহাস ও সামাজিক বাস্তবতায় দেখা গেছে, ধর্মভিত্তিক রাজনীতির উত্থানে নারীর স্বাধীনতা ও নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ে।’
সকাল নিউজ/এসএফ

