আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দিতে সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউই জনগণকে কোনো ধরণের আহŸান জানাতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ ধরণের কার্যক্রম ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং এটা আইনত দÐনীয় অপরাধ।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসি এ সংক্রান্ত চিঠি জারি করে। এতে বলা হয়, সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।
গণভোটের পক্ষে ‘হ্যাঁ অথবা না’ এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত ইসির চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহŸান জানাতে পারবেন না।
চিঠিতে আরও বলা হয়, এ ধরণের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ অনুযায়ী একটি দÐনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়ে এই নির্দেশনা দিয়েছে ইসি।
এ বিষয়ে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মকর্তা হ্যাঁ বা না-এর পক্ষে প্রচার করতে পারবেন না। যদি করেন, তা দÐনীয় অপরাধ।
সকাল নি্উজ/এমএম

