ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)- নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।’

গণভোটের পক্ষে পদযাত্রায় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নিউমার্কেট ‘জুলাই শহীদ সাব্বির চত্তরে’ আয়োজিত এক পথসভায় সাবেক উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, আমাদের বঞ্চিত কুমিল্লার উন্নয়নের জন্য আমি কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সকল প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু মাত্র একটি ‘‘ঘোষণা’’ অপেক্ষা মাত্র। কোন রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোন উপায় বাকি নাই।’

এসময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা কুমিল্লাকে নিয়ে তার বিশেষ ধরনের কষ্ট ছিল। সেই কষ্ট থেকে কুমিল্লার উন্নয়নে নতুন ধরনের প্রস্তাবতো দূরের কথা, যে প্রকল্পগুলো চালু ছিল, তা বন্ধ করে দিয়েছিল। কুমিল্লার যেখানে পাকা রাস্তা ছিল, কাজ না হতে হতে তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।’

আমরা গত ১৭ বছরের নিপীড়ন দেখেছি, আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজী, টেন্ডারবাজী, দুর্নীতিসহ যতধরনের অন্যায়, অনাচার আছে শেখ হাসিনার পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা স্বত্বেও একটি দলের কাছ থেকে গত ১৭ মাসে জনগণ আবার নিপীড়নের শিকার হয়েছে। সেখান থেকে দেশের মানুষ অভিজ্ঞতা নিয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতায় আমরা ভোটাধিকার প্রয়োগে সিদ্ধান্ত গ্রহনের জন্য যথেষ্ঠ হওয়া উচিত।’

পদযাত্রায় এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মনিরা শারমিন, কুমিল্লা- ৩ আসন (মুরাদনগর)’র জামায়েতের প্রার্থী ইউছুফ হাকিম সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উঃ) জেলা যামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমূখ।

পথসভা চলাকালে সেনা, র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল দেবীদ্বার নিউমার্কেট এলাকার পদযাত্রা মঞ্চ।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version