জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় এলে ‘কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ’ করা হবে বরে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারলে দুটি প্রধান লক্ষ্য বাস্তবায়ন করা হবে। তা হচ্ছে- কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন করা।’

তারেক রহমান বলেন, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ বা অন্যায্য কর্মকাণ্ড করেছে, তাদের ছাড় দেয়া হয়নি। এমনকি দলের কেউ হলেও বিএনপি সরকার তা ছাড় দেয়নি। আগামীতেও সেই একই নীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছিল। তার বিপরীতে বিএনপির সফলতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সূচকে দুর্নীতির হার ক্রমাগত কমে এসেছিল। পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি নির্মূলে সর্বোচ্চ কঠোর হওয়ার অঙ্গীকার করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু করবে। এছাড়া, বেকারত্ব দূরীকরণে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বৃদ্ধিরও আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।’

নির্বাচনী প্রচারণা সভায় মঞ্চে তারেক রহমান চট্টগ্রাম থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version