দেশে চলমান এলপিজি সংকট রমজানের আগেই কেটে যাওয়ার আশা প্রকাশ করে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘এ লক্ষ্যে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এলপিজি অপারেটররা জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, ‘রোজার আগেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

বৈঠকে জ্বালানি উপদেষ্টা জাতীয় নির্বাচনপূর্ব সময় ও রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

তিনি বলেন, ‘জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে আমদানির কমিটমেন্ট দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।’

অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে তারা অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেন।

তারা আরও জানান, জানুয়ারি ২০২৬ মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে সংকট অনেকটাই কেটে যাবে।

বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version