নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপে নেই বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘দেশের সাধারণ মানুষের মতো নির্বাচন কমিশনও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।’

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, ‘একটি কমিশনের জীবনে একবারই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। কোনো কমিশনই পূর্ববর্তী কোনো নির্বাচনের অভিজ্ঞতা সরাসরি ব্যবহারের সুযোগ পায় না। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলো ইসিতে এসে নিজেদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন আরো সমৃদ্ধ হচ্ছে।’

তিনি বলেন, ‘কমিশন নিয়মিতভাবে ছোটখাটো সমস্যার সমাধান করে যাচ্ছে এবং এখন পর্যন্ত বড় কোনো সংকটের সম্মুখীন হয়নি।’

বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আপিল শুনানির পর এটি প্রতীয়মান হচ্ছে যে, আগামীতে একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা শুনানিতে যেভাবে যুক্তিতর্ক ও নিজেদের অবস্থান তুলে ধরেছেন, ভোটের মাঠেও তারা সেই ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন বিশ্বাস করে।’

সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version