দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর সিয়াম-সাধনার মাস। পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। এমন তথ্য জানিয়েছে ইসলামিক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’। শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে জানায়, আগামী রমজান শুরু হতে শতদিন বাকি রয়েছে।

জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে, আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।

হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

এদিকে, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের কয়েকদিন পরেই শুরু হচ্ছে রোজা।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version