প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড শেয়ার করা হয়।

ওই ফটোকার্ডে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে লেখা রয়েছে—‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’

প্রেস উইং জানিয়েছে, ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত গণভোটের প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।

গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছে, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। একই সঙ্গে ওইদিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যাতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন ভোটাররা।

এদিকে, গণভোটের সচেতনতা ও প্রচারণায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version