আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় সভা আহ্বান করেছে সরকার। আগামী ১৯ জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি, এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্থ পরিস্থিতি আরও ভালো বলতে পারব।’

তিনি বলেন, ‘আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি আমরা, সেগুলো কেবিনেটের মাধ্যমে চুড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারী করার প্রচেষ্টা করছি। সহজ করারো চেষ্টা করছি।’

উপদেষ্টা বলেন, ‘আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ। খুব দ্রুতই আমরা সেটা কেবিনেটে উপস্থাপণের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version