আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় নিজের সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন জনতার দলের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামীম কামাল। এতে দেখা যায়, তার নগদ অর্থের তুলনায় স্বর্ণ ও ঋণের পরিমাণ কয়েকগুণ বেশি।

অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল লালমনিরহাট ২(আদিতমারী কালীগঞ্জ) আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরন তুলে ধরেছেন তিনি।

মনোনায়ন পত্রে দাখিল করা হলফনামায় দেখা যায়, সেনা কর্মকর্তার চাকুরি জীবন শেষ করে বর্তমানে তিনি ব্যবসা করছেন। অস্থাবর সম্পদের বিবরণে তিনি দাবি করেন তার নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৪৫৬ টাকা, স্ত্রীর কাছে ৮৭ হাজার ৪৪৬ টাকা ও মেয়ের কাছে ৩লাখ ৪১ হাজার ৮২৭ টাকা। ব্যাংকে জমা নিজের ৭ লাখ ৫হাজার ৯৩০ টাকা, স্ত্রীর ৭৯ হাজার ৩শত ও মেয়ের ৪হাজার ২২৪ টাকা। শেয়ারে নিজ নামে রয়েছে ৩লাখ, স্ত্রীর নামে দুই লাখ ও মেয়ের নামে দেড় লাখ টাকা।
তার নিজের নামে একটি ট্রাক ও দুইটি প্রাইভেট কার ও স্ত্রীর রয়েছে একটি প্রাইভেট কার। জনতার দলের চেয়ারম্যানের নিজের রয়েছে ১৫ ভরি স্বর্ন, স্ত্রীর ২০ ভরি ও একমাত্র মেয়ের রয়েছে ২০ ভরি। দক্ষিণ সুদান ও উগান্ডায় তার বিনিয়োগ রয়েছে দুই কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। এসব সম্পদ থাকলেও বিভিন্ন ব্যাক্তির কাছে তার ঋন রয়েছে দুই কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। যা তার তিন সদস্যের নগদ ও ব্যাংকে জমা টাকার চেয়ে কয়েকগুণ বেশি। তাদের পরিবারে স্বর্ণই দেখানো হয়েছে ৫৫ ভরি।

এম ফিল পাশ করা শামীম কামাল নিজের ও স্ত্রীর নামে দুই কোটি ৬২ লাখ ৪২ হাজার ৭৫৯ টাকা ক্রয় মূল্যের কৃষিজ জমি দেখানো হলেও কৃষিতে তার কোন আয় নেই। আয়ের উৎস বলতে তার দোকান বাড়ি ভাড়া বাবদ এক লাখ ৮৫ হাজার ৩১০ টাকা, ব্যবসা থেকে ১৪ লাখ ৯০ হাজার ৩৩৫ টাকা, শেয়ার সঞ্চয়পত্র থেকে ২২ হাজার ৮৬৪ টাকা এবং অবসর ভাতা থেকে ৬ লাখ ২৮ হাজার ৬৩৮ টাকা।
স্ত্রী’র ব্যবসা থেকে আয় ৭ লাখ ৭৪ হাজার ২৩০ টাকা এবং মেয়ের ব্যবসা থেকে আয় দুই লাখ ৪০ হাজার টাকা। তাদের বাসা বাড়িতে ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৮৫ টাকার এবং আসবাবপত্র রয়েছে ৪ লাখ ৭ হাজার ৭৬০ টাকা মূল্যের।

অবসর প্রাপ্ত সেনাকর্মকর্তা শামীম কামাল প্রায়ত এমপি মজিবর রহমানের ছেলে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অবসর নিয়ে প্রথম বারের মত রাজনীতিতে প্রবেশ করলেন নতুন দল গঠন করে। তার বাবা এ আসন থাকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাবার আসন পনরুদ্ধারে এ আসনে দলের চেয়ারম্যান হিসেবে কলম প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন তিনি। লালমনিরহাটের ৩টি আসনের তিনি একমাত্র প্রার্থী যিনি একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version