বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে ইতোমধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে এখনো ৩২৫টি ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ। এক্ষেত্রে সেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (০৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। ওই ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন।
সকাল নিউজ/এসএফ

