বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর তার বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন,  ‘যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

এ ছাড়া বগুড়া-৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বগুড়া- ৬ আসনে বৈধ ও বাতিল প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

 

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version