নানান ঘটনাপ্রবাহে ঘেরা ‘২০২৫’ পেরিয়ে শুরু হলো ‘২০২৬’ সাল। খ্রিষ্টীয় এ নতুন সালকে বরণ করে নিতে বুধবার রাত ১২টা বাজতেই ঢাকার আকাশে দেখা যায় বর্ণিল আলোর ঝলকানি।

এবার এমন সময় নতুন বছর কড়া নাড়ল, যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। ডিএমপির পক্ষ থেকে শোকের এ সময়ে খ্রিষ্টীয় নতুন বছর বরণে নানা বিধিনিষেধের কথা জানালেও তা উপেক্ষা করে বরাবরের মতো আতশবাজির উৎসবে ইংরেজি নববর্ষকে বরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “রাষ্ট্রীয় শোকের সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে।”

উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা না করার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে। কিন্তু শোকের আবহ ও এসব বিধিনিষেধের মধ্যেও ঢাকায় রাতের আকাশে দেখা যায় রঙিন আলোর ঝলকানি, ফানুস ও গ্যাস বেলুন।

থার্টি ফার্স্ট নাইটে বাড়তি নিরাপত্তাব্যবস্থা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথে। এসব পথ দিয়ে বুধবার রাতে বাইরের কোনো ব্যক্তি বা যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version