পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় ১৪ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
হাজী টাওয়ারের ১৪ তলা ভবনের ছয় তালায় আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ। ফায়ার সার্ভিসকর্মীদের আপ্রাণ প্রচেষ্টার পর সকাল ৮ টা ১০মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এতে কেউ হতাহত হয়নি।
বাণিজ্যিক ভবনটির উপরে রয়েছে আবাসিক ভবন। ফায়ার সার্ভিস কর্মীরা বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে।
সকাল নিউজ/এসএফ


