২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ পেয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন।

ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি : GSA<Space>Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরেও ফল পাওয়া যাবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বড় স্ক্রিন বসানো হয়েছে। স্ক্রিনে একের পর এক স্কুলের নাম, আবেদনকারীদের আইডি ভেসে উঠছে। তাতে অটোমেটিক বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। স্কুলে ভর্তির ডিজিটাল লটারি সরাসরি দেখতে এখানে facebook.com/share/v/1AjzpikS2p ক্লিক করুন।

এ ছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এর জন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।

ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনাও প্রদান করা হয়েছে। লটারি শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টাল থেকে ফলাফলের কপি ডাউনলোড করতে পারবেন।

ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সেই কপি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠাতে হবে। একই সঙ্গে বিষয়টি মাউশিকেও জানাতে হবে। এরপর ভর্তি কমিটি সভা করে নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

মাউশির তথ্য অনুযায়ী, চলতি বছরে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসন রয়েছে। এর মধ্যে বেসরকারি ৩ হাজার ৩৬০টি প্রতিষ্ঠানে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি বিদ্যালয়ে ১ লাখ ২১ হাজার ৩০টি আসন। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে পরিচালিত ডিজিটাল লটারির মাধ্যমে হওয়ায় অভিভাবকদের ভোগান্তি ও অনিয়ম কমবে বলে শিক্ষা প্রশাসনের প্রত্যাশা।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version