নানান কর্মসূচির মধ্যে দিয়ে রংপুরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ট্রাস্ট বাংলাদেশ, রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রতিনিধিরা ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর ডিসির মোড় হতে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুণরায় জিলা স্কুলের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই মানববন্ধন ও সংক্ষিপ্ত মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে র্যালিতে অংশ নেয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আইনুল হক, নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান (বিদ্যুৎ), আবু মুসা সোহেল । এছাড়াও কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিটির সভাপতি তাজিদুল ইসলাম (অব: সার্জেন্ট) ও সদস্য মো: লিটন মিয়া ও সোহেল রানা প্রমুখ।
র্যালি ও কর্মীসমাবেশে বক্তব্য রাখেন- সংস্থাটির কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ। এতে বক্তারা এ সংস্থার বিভিন্ন কর্মপরিধি নিয়ে আলোচনা করেন এবং আগামীতে মানব সেবায় আরো সোচ্চার ভূমিকা পালন করবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন । সংস্থাটি মানুষের অধিকার ও আইনি হয়রানি সহ কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থায় আগামীতে আরো সোচ্চার ভূমিকা পালন করবে- সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
সকাল নিউজ/এসএফ

