আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

গতকাল বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল।

এদিন দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে দুপুর ২টায় বেরিয়ে যান। তবে রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গণমাধ্যমকে কোনো তথ্য জানাননি। বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও ইসির প্রতিনিধিদল তাদের কোনো বক্তব্য দেননি।

নির্বাচনের তফসিল বৃহস্পতিবার করা হবে বলে পরবর্তীতে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version