মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বর থেকে কাজ শুরু করবে।

এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রায়েরবাজার কবরস্থানে রোববার (১৬ নভেম্বর) সকালে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে।’

সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version