আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ‘আগামী ১২ নভেম্বর খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৩ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালিত হবে।’

জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সারাদেশে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণসহ সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা এসব ঘটনার সহায়তা করছে।’

তিনি আরো বলেন, ‘আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ঘিরে রাজধানীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেসব প্রশাসনিক কর্মকর্তা গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তারা এখনো দায়িত্বে বহাল, যা দেশের জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক।’

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এর বাইরে কোনো সমঝোতা ছাত্র-জনতা মেনে নেবে না। সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত না নিলে রাজপথ থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘ভারত সীমান্তবর্তী পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে নতুন সেনাঘাঁটি ও স্টেশন তৈরি করছে, যা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি।’ এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানায় সংগঠনটি।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version