লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
মঙ্গলবার(১০ মার্চ) এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে সোমবার (৯ মার্চ) রাতে রংপুর মহানগরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক মামুন হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার মৃত সামছুল হকের ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানান, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন যুবক মামুন। গত ২৫ জানুয়ারি ওই স্কুলছাত্রীর পরিবার বাহিরে বেড়াতে গেলে সুযোগ বুঝে রাতে স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নেন যুবক মামুন। পরে তাকে এক আত্নীয় বাড়িতে নিয়ে বিয়োর প্রলোভন দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে চতুর প্রেমিক মামুন কালবিলম্ব করে একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।
অবশেষে নিরুপায় স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানিয়ে গত ১ মার্চ হাতীবান্ধা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন মামুন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩ এর একটি দল সোমবার রংপুর শহরের লালবাগ এলাকায় অভিযার চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে।
রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘ধর্ষণ মামলায় পলাতক থাকা মামুনকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।’
সকাল নিউজ/এসএফ

