আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দেবীদ্বার ক্যাম্পে দায়িত্বরত মেজর সাব্বির হোসেন এর নেতৃত্বে ওই মহড়া অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া পরিচালনা করেন ৩৩ পদাতিক ডিভিশনের অধিনায়ক ৬ ক্যাভালরি লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ আহসান কবির পিএসসি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দেবীদ্বার সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন ইউছুফ উল জাকির, ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব প্রমুখ। যৌথ বাহিনীর এ মহড়ায় ১২০জন সেনা সদস্য, ১০জন বিজিবি সদস্য, ৩জন পুলিশ সদস্য এবং ১৫জন আনসার সদস্যসহ মোট ১৪৮ জন সদস্য অংশ নিয়েছেন।

মহড়ায় নির্বাচনের সময় সম্ভাব্য অরাজক পরিস্থিতি, ভোটকেন্দ্র দখল, নির্বাচন বিরোধী সভা, সমাবেশ, বিক্ষোভ, অবরোধ ও ভোট কেন্দ্রের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর ঘটনা কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোকাবেলা করে নিয়ন্ত্রনে রাখবে তার একটি কাল্পনিক দৃশ্য ফুটিয়ে তোলে উপস্থাপন করা হয়েছে।

মহড়ায় চিত্রায়িত হয়, একদল উচ্ছৃঙ্খল লোকজন অস্ত্রশস্ত্রসহ ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটদানে নিরুৎসাহিত করা এবং ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার চেষ্টা করে। এমন সংবাদ পেয়ে সেনা সদস্যরা গাড়িবহরসহ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কয়েজনকে আটক করেন। পরে নির্বাচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখেন। একই সঙ্গে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version