রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং যেকোনো প্রকার অবৈধ চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরুপে প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সর্বমোট ২৯ লক্ষ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস , ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। যে কোনো প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version