আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে চলমান সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানা গেছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ওই দুই দিন বন্ধ থাকবে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জরুরি ও বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে কিছু ব্যাংকিং সেবা চালু থাকতে পারে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version