লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাÐে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা খাদ্যগুদাম এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গোডাউনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা খাদ্যগুদাম এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। তুলার গুদাম হওয়ায় আগুন দ্রæত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শেখ আলী আকবর ও আলমগীর হোসেন বলেন, চোখের সামনে সব পুড়ে ছাই হয়েছে। আমরা পথের ফকির হয়ে গেলাম। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, তুলার গুদাম হওয়ায় আগুন দ্রæত ছড়িয়ে পড়ার কারণে তুলাগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট নিরলস চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের এলাকাসহ পাশে থাকা মূল খাদ্যগুদামটি রক্ষা করা সম্ভব হয়েছে।


