আগামী ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা।

সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

গত ২১ জুলাই শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ ৬৫৩ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শূন্য পদ ৩০টি।

২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত এ বিসিএসের আবেদন নেওয়া হয়। এই বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।

এমসিকিউর ২০০ নম্বর বণ্টন হবে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সে বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর বণ্টন হবে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য মোট সময় থাকবে ২ ঘণ্টা।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪, ১৬ ও ২৬তম- এই তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version