সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজ-খবর নিচ্ছেন এবং গতকাল ৩ সেপ্টেম্বর বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২১ আগস্ট চিকিৎসার জন্য তিনি ব্যাংককে যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। সেখানে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে ৩০ আগস্ট সিঙ্গাপুরে পৌঁছান।
সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং ৩ সেপ্টেম্বর বিকালে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
সকাল নিউজ/এসএফ


