চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’-এ সংযোজন হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘ছোদের কৃষি’। প্রজন্ম থেকে প্রজন্ম কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কৃষক। কৃষি এখন ফসলের মাঠ থেকে শহরে নগরে চলে এসেছে অট্টালিকার ছাদে।
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ছোটদের কৃষি’ প্রচার হবে ৪ সেপ্টম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটে ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে ছাদ কৃষির পর।
নতুন এই অনুষ্ঠান সম্পর্কে নির্মাতা শাইখ সিরাজ বলেন, শহর গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করতেই ‘ছোটদের কৃষি’ অনুষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন আসক্তি কমিয়ে এনে নতুন প্রজন্মকে ফলজ গাছপালা এবং ফসলের প্রতি আগ্রহী করার জন্য এই প্রয়াস।’
সকাল নিউজ/এসএফ


