মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর এলাকার শফিকুল ইসলাম, তার স্ত্রী ও তার মেয়ে। এসময় আহত হয়েছে শফিকুলের ছেলেও। শফিকুল পাটগ্রাম উপজেলায় পদক্ষেপ এনজিও মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পদক্ষেপ নামে একটি এনজিওতে চাকরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামে বসবাস করছিলেন শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন পুরো পরিবার। মির্জারকোট এলাকায় পৌছলে পিছন দিক বুড়িমারী থেকে আসা পন্যবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাক চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই এনজিও কর্মী শফিকুল, তার স্ত্রী ও কোলে থাকা ৮ মাসের মেয়ে সন্তান। এতে আহত হন মোটর সাইকেল থাকা তার ছেলে সন্তান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এছাড়া আহতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version