মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হচ্ছে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। পাইলট প্রকল্পের প্রথম ধাপে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবার এই কার্ডের আওতায় আসছে।

​আগামী মঙ্গলবার (১০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রোববার (৮ মার্চ) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় বান্দরবানেও এই কর্মসূচি শুরু হচ্ছে। এর মূল লক্ষ্য হলো, প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবেন। ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রান্তিক কৃষকরা এই তালিকায় অগ্রাধিকার পাবেন। কার্ড প্রদানের ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

​লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় ১৩৮টি পরিবারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১ হাজার ৯৭টি পরিবারের তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version