মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

‘নারী ও কন্যাশিশুর জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬।

রোববার (৮মার্চ) দুপুর ১২টায় ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প’র আওতায় রসুলপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠণ নিজেরা করি এবং ইউনিয়ন ভূমিহীন সংগঠনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির শুরুতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহনে রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি রসুলপুর বাজার এবং প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠিত ভূমিহীন সংগঠনের নেত্রী নাজমা বেগম, শেফালী রানী দাস, আঃ আজিজ জজ মিয়া, খোকন মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক সূনীল চন্দ্র দত্ত, নিজেরা করি’র কর্মসূচি সংগঠক ও কমিউনিটি প্যারালিগ্যাল সূবর্না মন্ডল, এবং এক্সেস টু জাস্টিস প্রজেক্ট এর মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার( এম,ই,ও) গৌতম দে সরকার।

আলোচকগণ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে তাদের বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে নারী-পুরুষের মজুরী বৈষম্য রোধ, পরিবার, সমাজ, শিক্ষাঙ্গন এবং কর্মস্হলে বিদ্যমান নারীর প্রতি সহিংসতা ও নিরাপত্তাহীনতা রোধ এবং ভূমিসহ সকল সম্পদে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবী তুলে ধরেন।

কর্মসূচিতে ভূমিহীন সংগঠনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবি, শ্রমজীবী সহ নিজেরা করি রসুলপুর কার্যালয়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version