​বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ‘NSB ব্রিকস’ নামক একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটাটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

​আজ সোমবার (০২ মার্চ) বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

​অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৫(১) ও ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি চৌকস দল।

​পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘পাহাড়ের পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version