কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস’ এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, আবু বকর সিদ্দিকসহ অনেকে।

‘রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস’-এর চেয়ারম্যান মেহেদী জাহান কবির রুপা বলেন, আমার স্বামী এহসানুল কবির যিনি ‘রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস’-এই অর্গানাইজেশনকে প্রথম দিন থেকেই সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের একটিভ মেম্বারদের আনকন্ডিশনাল সাপোর্ট এই অর্গানাইজেশনটির উপর রয়েছে। যে কারণে আমরা প্রতিবন্ধী ও অসহায় দুস্থ মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই এই অর্গানাইজেশনের মাধ্যমে সমাজের অবহেলিত প্রতিবন্ধী, বিধবাসহ দুস্থ ও অসহায় মানুষদের মুখে হাসি খুশি নিয়ে সমাজে বেঁচে থাকুক।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version