‘সব কথা সবার কথা’ স্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদযাপন করা হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূতি। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি আব্দুস সালামের আয়োজনে এ উপলক্ষে শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ে কেক কাটা ও আলাচনাসভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান, মুক্ত খবরের প্রতিনিধি মসলেম উদ্দিনসহ অনেকে।
এ সময় বক্তারা জানান, চ্যানেল এস শুরু থেকেই দেশ, মাটি ও মানুষের সুখ, দুঃখ, উন্নয়ন, সম্ভাবনা, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের নানা বিষয়ে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সংবাদ প্রচার করায় দেশের আনাচেকানাচে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চ্যানেলটির অব্যাহত এই কার্যক্রম দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তারা।
সকাল নিউজ/এসএফ


