পবিত্র শবে বরাতের রাতে কক্সবাজার অঞ্চলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো কক্সবাজার জেলা ও আশপাশের এলাকা।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মায়ানমারের ইয়াংগুন এলাকায়। ঢাকা ভূমিকম্প কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পের কম্পন কত সেকেন্ড স্থায়ী হয়েছে তা জানা যায়নি। এ সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও হতাহত বা কোনো ভবন বিধ্বস্তের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কক্সবাজারের বাস টার্মিনাল এলাকার বাসিন্দা হাসান তূর্কী বলেন, ‘আমি হঠাৎ করে দেখলাম আমার সামনেই ফ্লোরে থাকা বোতল পড়ে গেছে। তারপর বুঝতে পারলাম ভূমিকম্প অনুভূত হয়েছে।’
সকাল নিউজ/এসএফ

