অবৈধভাবে পাহাড় কেটে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে মাটি ব্যবহারের দায়ে ৫টি ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাইতং এলাকার কিছু ইটভাটা সরকারি আইন অমান্য করে পাহাড় কেটে মাটিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় FAC, MMB, MHB, 3BM এবং SBW ব্রিকসকে ২ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, ‘পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমরা খবর পেয়েছি যে, কতিপয় ইটভাটা পাহাড় কেটে মাটিকে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। অভিযানে ৫টি ইটভাটাকে অপরাধ অনুযায়ী মোট ১০ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, পাহাড় রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং অভিযুক্ত ভাটাগুলোর কার্যক্রমের ওপর নিয়মিত নজরদারি রাখা হবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version