ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতি সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। সাদ্দাম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের ওহাব আলী চৌকিদারের ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভোলা শহরের নবারুণ সেন্টার এলাকা থেকে সাদ্দামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সকাল নিউজ/এসএফ

