কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী বন্ধুত্ব ও আন্তরিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমান নাগরিক বিশিষ্ট ব্যবসায়ি ইব্রাহিম সাঈদ মোহাম্মদ আল সালামী।

বাংলাদেশের নাগরিক ওমান প্রবাসী মো. মোশারফ হোসেনের মেয়ের বিয়েতে অংশ নিতে দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার ও বন্ধু ওমান নাগরিক সাঈদ মোহাম্মদ রোববার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে দেবীদ্বারে পৌঁছান।

তাকে বহনকারী হেলিকপ্টার দেবীদ্বার উপজেলার চরবাকর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে, বন্ধু মোশারফ হোসেন স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন। যা এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

জানা গেছে, উপজেলার চরবাকর গ্রামের বাসিন্দা ও ওমানের রাজধানী মাসকট শহরে প্রতিষ্ঠিত ব্যবসায়ি মো. মোশাররফ হোসেন ওমানের ‘আল মোতাফেল কনস্ট্রাকশন ফার্ম’-এর একজন পার্টনার। প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক সহযোগী হিসেবেই ওমান নাগরিক খ্যাতনামা ব্যবসায়ি ইব্রাহিম সাঈদ মোহাম্মদ আল সালামী দীর্ঘদিন ধরে তার সঙ্গে যুক্ত রয়েছেন।

মো. মোশাররফ হোসেন জানান, তার বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার মোসাম্মৎ মাহমুদা আক্তারের সঙ্গে ভোলা জেলার লালমোহন এলাকার ‘বাহারুল খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ি বাহালুল খানের ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. রাইজুল খান লিখনের মধ্যে বাগদান অনুষ্ঠানে অংশ নিতে ইব্রাহিম সাঈদ মোহাম্মদ আল সালামী আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে এদেশের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে বাংলাদেশের গার্মেন্টস খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

সংবর্ধনার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছেন। প্রবাসী ও বিদেশি কফিলদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমার গ্রাম চরবাকরের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ প্রবাসে রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে এ গ্রামের পাঁচ শতাধিক মানুষ কর্মরত।’

হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের সাথে আলাপকালে ওমান নাগরিক ইব্রাহিম সাঈদ মোহাম্মদ আল সালামী বলেন, ‘মো. মোশাররফ হোসেন আমার ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু। তার আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ, এখানকার মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে এ খাতে ব্যবসায়িকভাবে যুক্ত হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

এ ছাড়াও তিনি জানান, ওমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বাংলাদেশ থেকে রপ্তানিকৃত টুপি ওমানের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version