জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আকরামুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মাকের্টস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, ‘ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে গেছে। সম্প্রতি প্রশাসনের একাধিক অভিযানে বিপুল পরিমান ভেজাল সার জব্দও হয়েছে। এর সূত্র ধরে ভেজাল সার উৎপাদনকারীদের নিয়ে অনুসন্ধানকালে সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এসময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়েছে।’

অনুসন্ধানে জানা গেছে, মাজেদ মেম্বারসহ তার পরিবারের নামে সারের পাঁচটি সরকারি লাইসেন্স রয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। কারণ লাইসেন্স থাকলে তার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকে না বা মনোনয়নপত্র বাতিল হয়। কিন্তু কৃষি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে বহাল তবিয়তে রয়েছে মাজেদ মেম্বার ও তার লাইসেন্স। বছরের পর বছর ভেজাল সার উৎপাদন করছেন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার কৃষি ও কৃষক।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ভেজাল সার উৎপাদনকারীদের নির্মূলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনায় যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মোঃ আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না।
এ ছাড়াও বক্তব্য রাখেন বৈশাখী টিভির শামীম পারভেজ, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, আমার বার্তার কাজী নাসির, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, গ্লোবাল টিভির রাহাত রাজা, এনটিভির এসএম জিন্নাহ, মাইটিভির ফয়জুল হক বাবু, সমকালের কিশোর কুমার, স্টার নিউজের গাজী ফরহাদ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ঢাকাপোস্টর ইব্রাহিম খলিল, এনপিবির হোসেন আলী, দ্য এডিটরস এর রিজাউল করিম, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় কুমার রায়, বাংলাদেশ বুলেটিনের মিলন কুমার বিশ্বাস, তৌফিকুজ্জামান লিটু, হাবিবুল হাসান, হাবিবুর রহমান সোহাগ, জামাল উদ্দীন প্রমুখ। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আল ইমরান ইমু।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version