লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত এলাকায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের উদ্যোগে দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার প্রায় ৫ শতাধিক দরিদ্র-হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মানবিক এ কর্মযজ্ঞে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এবং রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন।
সকাল নিউজ/এসএফ


