চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০০ জন অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
চলমান হাড়কাঁপা শীতের সময়ে কম্বল পেয়ে শীতার্ত অসহায়-দুস্থ মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন। এ ছাড়াও ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন বলেন, ‘তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া শীতার্ত জনসাধারণের দুভোর্গ লাঘবে বিজিবির পক্ষ থেকে কম্বল দেয়া হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যহত থাকবে।’

