যশোরে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শংকরপুর এলাকার নয়ন কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন (৫৫)। তিনি যশোর শহরের শংকরপুর এলাকার ইসাহাক সড়কের মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলর অফিসের সামনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আলমগীর হোসেনের মাথায় গুলি করে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানো জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করা হচ্ছে।
সকাল নিউজ/এমএম

